১৩ বছর পর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১৩ বছর পর নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে খালিয়াজুরি খেলার মাঠে এ সম্মেলন হয়।
প্রথম পর্বে খালিয়াজুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি কিবরিয়া জব্বারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। দ্বিতীয় পর্বে কিবরিয়া জব্বারকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।