১৩ মাসে রায়গঞ্জে ২৪০ জন মা ও নবজাতকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৩ মাসে ২৪০ জন মা ও নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত মা ও নবজাতকের স্বাস্থ্যবিষয়ক কর্মসূচির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক। বক্তব্য দেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন আবু তৌহিদ, রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০১৩ সালের অক্টোবর মাস থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সন্তান জন্ম দিতে গিয়ে নয়জন মায়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া জন্মের সময় মারা গেছে ১২৬ জন নবজাতক। আর ১০৫ জন মা মৃত শিশুর জন্ম দিয়েছেন।