১৩ মে জাতীয় উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎসব বলে কথা—পরিবারের সবাই মিলে সেলফি তুলতেই হয়!
উৎসব বলে কথা—পরিবারের সবাই মিলে সেলফি তুলতেই হয়!

বিজয়ী বন্ধুরা, তোমাদের অপেক্ষার পালা এবার ফুরোল। ১৩ মে অনুষ্ঠিত হবে ভাষা প্রতিযোগের জাতীয় উৎসব। সারা দেশের নয়টি অঞ্চলের ৫৮০ জন বিজয়ী বন্ধু অংশ নেবে এবার জাতীয় উত্সবে। আঞ্চলিক প্রতিযোগিতার মতো প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে এই খুদে ভাষাবিদেরা ভাষার লড়াইয়ে মেতে উঠবে। এ ছাড়া তো থাকছেই ভাষা প্রতিযোগের নতুন সংযোজন বানান নিয়ে খেলা।

এবারের জাতীয় উৎসব হবে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে। বিজয়ী বন্ধুদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, উত্সবে আসার সময় অবশ্যই আঞ্চলিক উৎ​সবে পাওয়া টি-শার্ট গায়ে দিয়ে আসবে। সঙ্গে রাখতে হবে বিজয়ী হওয়ার চিঠি আর অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকতে হবে সকাল আটটার মধ্যে।