১৩ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ করবে জাতীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসহ জাতীয় সম্পদ রক্ষা এবং সাত দফা বাস্তবায়নের দাবিতে ১৩ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল শুক্রবার রাজধানীর িগ্রন রোডে জাতীয় কমিটির আহ্বায়কের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী ম এনামুল হকসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, বঙ্গোপসাগরের গ্যাস সম্পদের ওপর শতভাগ মালিকানা নিশ্চিত করা হলে এবং জাতীয় সক্ষমতা বিকাশের মাধ্যমে সেই গ্যাস সম্পদ দিয়ে দেশের বিদ্যুতায়ন এবং শিল্পায়নে ব্যবহার করা হলে বাংলাদেশে আগামী কয়েক দশকের জন্য বিদ্যুৎ ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু সরকার যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বঙ্গোপসাগরের সম্পদ যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মধ্যে ভাগ-বাঁটোয়ারার বন্দোবস্ত হচ্ছে। বিদেশি কোম্পানি ও দেশি লুটেরাদের স্বার্থে সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎকেন্দ্র এবং বড়পুকুরিয়ায় উন্মুক্ত কয়লাখনির চক্রান্ত করা হচ্ছে। সভায় জনগণকে সঙ্গে নিয়ে এসব তৎপরতার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি।