১৩টি ইউপির নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ধাপের ৭৫২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৩টির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সীমানা জটিলতা ও মেয়াদোত্তীর্ণ না হওয়ায় এসব ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, পরে সময়মতো এই ১৩টি ইউপিতে নির্বাচন আয়োজন করা হবে।
কমিশনের গত বৃহস্পতিবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ ৭৫২টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। ১৩টিতে স্থগিত করায় আপাতত ৭৩৯টি ইউপিতে ২২ মার্চ ভোট অনুষ্ঠিত হবে।