১৩টি গুদাম ভস্মীভূত, সাতটি ছাগলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে গত রোববার রাতে অগ্নিকাণ্ডে ১৫ হাজার মণ পাটসহ ১৩টি গুদাম পুড়ে গেছে। একই দিন রাতে ভাঙ্গা উপজেলায় ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে আগুনে তিনটি বসতঘর ভস্মীভূত এবং সাতটি ছাগল পুড়ে মারা গেছে।
সাতৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলাম জানান, রোববার রাত দুইটার দিকে বাজারের নান্নু মোল্লার পাটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
ঘারুয়া ইউপির চেয়ারম্যান জানান, রাত দুইটার দিকে রশিবপুরা গ্রামের রহমান মাতুব্বরের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে রহমান মাতুব্বর ও আছিরউদ্দিন মাতুব্বরের পাশাপাশি থাকা তিনটি ঘর ভস্মীভূত হয় এবং তাঁদের সাতটি ছাগল পুড়ে মারা যায়।