প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মগবাজার এলাকায় গতকাল মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিলেন্স টিম এক অভিযান চালায়। অভিযানকালে সার্ভিলেন্স টিম জারে করে অনুমোদনবিহীন খাওয়ার পানি বিক্রি করায় মগবাজারের ১৩টি প্রতিষ্ঠানের ১৭৩টি জার ধ্বংস করে। এসব পানিতে ওয়াসা এবং বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। বিজ্ঞপ্তি।