১৩টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান উপজেলা হলরুমে প্রধান শিক্ষকদের হাতে ১৩টি পিয়ানো, ৩৩টি ল্যাপটপ ও ২২টি প্রজেক্টর তুলে দেন।

জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় পার্বতীপুরের যে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় তুলনামূলকভাবে ভালো ফল করেছে, সেই বিদ্যালয়গুলোকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে পিয়ানোগুলো দক্ষিণ কোরিয়া সরকারের উপহার হিসেবে পাওয়া। বাকি উপকরণগুলো সরকারের নিজস্ব অর্থায়নে কেনা।

বিদ্যালয়গুলো হলো শেরপুর ভবানীপুর, মধ্যপাড়া, আদর্শ, খোলাহাটি, বাঘাচোড়া বেনীরহাট, শিশু বিদ্যাপীঠ, এতিম বিদ্যাপীঠ, সোনাপুকুর চাকলাডাঙ্গা, আমবাড়ী, সিংগীমারী কাজীপাড়া, রেয়াজনগর, বাসুপাড়া ও কালাইঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শিক্ষা উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সমরেশ চন্দ্র মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।