১৩০ কেজি গাঁজা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর থানার পুলিশ সদস্যরা তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা উদ্ধার করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় উপজেলার মদনপুর গ্রামে ওই অভিযান চালানো হয়।স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন জানান, উপজেলার মির্জাপুর বাজারের মুদি দোকানি মো. আলম (৪২) ব্যবসার আড়ালে মাদক বেচাকেনা করেন। এলাকায় তিনি পাইকারি গাঁজা বিক্রেতা হিসেবে পরিচিত। বছর খানেক আগে গাঁজা বিক্রির ঘটনায় আলম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বের হয়ে এসে তিনি পুনরায় এ ব্যবসা শুরু করেন।শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও আলহাজ উদ্দিন জানান, গাঁজা উদ্ধার হওয়া ওই বাড়ি তিনটির মালিক মো. আলম। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।