১৩০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে।সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। প্রধান শিক্ষক আফছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান, সাবেক সাংসদ খালেদা পান্না, করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সম্পাদক জাফর আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা এবং শহরে শোভাযাত্রা বের করা হয়।দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুনর্মিলনীতে প্রাক্তন ও বর্তমান দেড় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের শেষ দিন আজ শুক্রবার দিনব্যাপী স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়েছে।