১৩০০ গাড়ি রিকুইজিশন রাইফেল আসছে ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কাজে ব্যবহারের জন্য প্রায় এক হাজার ৩০০ বাস-মাইক্রোবাস রিকুইজিশন করেছে নগর পুলিশের ট্রাফিক বিভাগ। পুলিশ, র‌্যাব, আনসার, নির্বাচন কমিশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা এসব যানবাহন ব্যবহার করবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদর দপ্তর থেকে এক হাজার থ্রি নট থ্রি রাইফেল আনা হচ্ছে। নগর পুলিশ গত শনিবার এ অস্ত্রের চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানা গেছে।নগর পুলিশের উপকমিশনার (ডিসি) ময়নুল হক প্রথম আলোকে বলেন, নির্বাচনে দায়িত্বে থাকা আনসার সদস্যদের জন্য এই বাড়তি অস্ত্র আনা হচ্ছে। নির্বাচন শেষে এসব রাইফেল ফেরত দেওয়া হবে।