১৩১ কোটি টাকা নিয়ে ভেগেছেন ব্যবসায়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গিয়াস উদ্দীন ওরফে কুসুম নামে জাহাজ ভাঙা ইয়ার্ডের এক মালিক ১৩১ কোটিরও বেশি টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ব্যাংকসহ দুটি প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় পৃথক দুটি মামলা করেছে।
সীতাকুণ্ড থানা সূত্র জানায়, ব্যাংক এশিয়ার ভাটিয়ারী শাখা থেকে ১০১ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৩৭৬ টাকা এবং জাহাজ ভাঙা ইয়ার্ড চিটাগং এন্টারপ্রাইজ থেকে ৩০ কোটি টাকা ঋণ নিয়ে গিয়াস উদ্দীন আত্মগোপন করেছেন—এ অভিযোগে ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা এমরানুল হক বৃহস্পতিবার ও চিটাগং এন্টারপ্রাইজের হিসাবরক্ষক সোয়েব উদ্দীন গতকাল শনিবার মামলা করেছেন।