১৩২ বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে গতকাল রোববার ঢাকার পাঁচটি সেন্টারের ১৩২ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পীরেরবাগ সেন্টারের ৪৮ জন, কামারপাড়া-১ সেন্টারের ৩০ জন, কামারপাড়া-২ সেন্টারের ১৬ জন, বিএফসিসি-মতিঝিল সেন্টারের সাতজন সংবাদপত্র বিক্রয়কর্মীসহ মোট ১০১ জন সংবাদপত্র বিক্রয়কর্মী এবং অন্যদিকে হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আবদুল্লাহপুর-১ সেন্টারের ৩১ জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রথম আলোর সার্কুলেশন বিভাগের সহকারী বিক্রয় ব্যবস্থাপক খান ইমাম হোসেন এবং সেন্টারগুলোর সুপারভাইজার ও ডিস্ট্রিবিউটররা উপস্থিত ছিলেন।