১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার ছিল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ১৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
দিনটি পালন উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
সকালে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. আবদুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, প্রাক্তন প্রধান শিক্ষক শামসুজ্জামান খান, কবি বুলবুল খান মাহবুব, সাবেক রাষ্ট্রদূত আনোয়ার-উল-আলম প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যা ফল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।