১৩৫৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার জামালপুর, নেত্রকোনা, চাঁদপুর ও মৌলভীবাজারে পাঁচজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ এক হাজার ৩৫৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর: জামালপুর: জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলার বীর প্রতীক খেতাবপ্রাপ্ত পাঁচজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন: সৈয়দ সাদরুজ্জামান হেলাল, বশির উদ্দিন, মো. নুরুল ইসলাম, মো. রইছ উদ্দিন ও ক্যাপ্টেন (অব.) বিল্লাল হোসেন। জেলা প্রশাসক (ডিসি) মো. দেলওয়ার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার মো. শফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. আবদুর রশিদ। অনুষ্ঠানে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ৩৫০টি শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।সরিষাবাড়ী (জামালপুর): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মাঠে ১৩টি শহীদ পরিবারসহ ৯০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মুরাদ হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, যুগ্ম সচিব রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন প্রমুখ।কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়হরি সপ্রাই সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার আবদুল খালেক আকন্দ, বাংলাদেশ পুলিশ মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ। চাঁদপুর: জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে ১০০ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার আগে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসি ইসমাইল হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন পুলিশ সুপার আমির জাফর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ শামছুল হক ভূঁইয়া প্রমুখ।জুড়ী (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫০ জন মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মোহাইমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ প্রমুখ।