১৩৫৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে আজ ছাত্র পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবার দেশের ১৩ হাজার ৫৮৩টি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ (স্টুডেন্টস্ কাউন্সিল) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিশুকাল থেকে গণতন্ত্রচর্চার অভ্যাস গড়ে তোলাসহ বিভিন্ন উদ্দেশ্যে ২০১০ সালে পরীক্ষামূলকভাবে বাছাই করা ১০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। গতবার ওই সংখ্যা বেড়ে হয়েছিল ৭৪৩টিতে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ওই নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।এই ছাত্র পরিষদের পরিকল্পনাকারী এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান বলেন, এই ছাত্র পরিষদ নির্বাচন সারা দেশে সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচনব্যবস্থা চালু করা হবে। পরবর্তী সময়ে মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।