১৪ অনুপ্রবেশকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানরা গত মঙ্গলবার অবৈধ অনুপ্রবেশের সময় মিয়ানমারের ১৪ জন নাগরিককে আটক করেছেন। পরে অবশ্য তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়ির ১৪ বিওপির জওয়ানরা নাফ নদীর জালিয়াপাড়া এলাকা থেকে মিয়ানমারের ওই নাগরিকদের আটক করেন। বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।