১৪ ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুদূষণবিরোধী অভিযানে কুষ্টিয়া ও ময়মনসিংহ জেলার ১৪টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীরের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র না থাকা ও সরকারি নির্দেশ সত্ত্বেও আধুনিক প্রযুক্তি ব্যবহার না করার অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কুষ্টিয়া জেলার সাতটি ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও নিষিদ্ধঘোষিত ড্রাম চিমনি ব্যবহার করে বায়ুদূষণের মাধ্যমে পরিবেশগত ক্ষতিসাধনের অপরাধে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো যথাক্রমে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার বিবিসি ব্রিকস, এজিবি ব্রিকস, পিএসবি ব্রিকস, এএমবি ব্রিকস, এমবিসি ব্রিকস, জেবিসি ব্রিকস ও এমএনবি ব্রিকস। এ ছাড়া, ময়মনসিংহ জেলায় তিনটি ইটভাটাকে ছাড়পত্র না থাকা ও নিষিদ্ধঘোষিত ড্রাম চিমনি ব্যবহার করে বায়ুদূষণের অপরাধে ছয় লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো যথাক্রমে চর উজ্জ্বল, সদরে অবস্থিত বিবিসি ব্রিকস, ফুলবাড়িয়ার মেসার্স আনোয়ার ট্রেডার্স ও রাকা অ্যান্ড এসটি ব্রিকস। আরও চারটি ইটভাটার ছাড়পত্র নবায়ন না করা এবং অতিরিক্ত কৃষিজমি ব্যবহার করে ইটভাটা পরিচালনার অপরাধে চার লাখ টাকা জরিমানা করা হয়।