১৪ কেজি ওজনের বাগাড় মাছ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের বাগাড় মাছ। জেলে রাসেল প্রামাণিকের জালে আজ রোববার এই মাছটি ধরা পড়ে। রৌহদহ খেয়াঘাট এলাকায় রাসেল জানালেন, মাছটি ৬০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪০০ টাকায় এক মৎস্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন তিনি। বাগাড়টির ছবি তুলেছেন প্রথম আলোর বগুড়ার আলোকচিত্রী সোয়েল রানা।

বাগাড় মাছটি বেঁধে নিয়ে তীরের দিকে যাচ্ছেন জেলে রাসেল প্রামাণিক।

মাছটি তুলে দেখানোর চেষ্টা করছেন রাসেল।

১৪ কেজি ওজনের বাগাড় মাছ।

৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেছেন রাসেল।