১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এবং আরিচা-কাজীরহাট নৌপথে প্রায় ১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পদ্মা ও যমুনা নদী উত্তাল থাকায় শনিবার সারা দিন ঝুঁকি নিয়ে বড় লঞ্চ চললেও সন্ধ্যা ছয়টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরামর্শ দেওয়া হয় যাত্রীদের ফেরিতে নদী পার হওয়ার। প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল রোববার সকাল আটটার দিকে আবার লঞ্চ চলাচল শুরু হয়।