১৪ ঘণ্টায় ৪২ কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে তিনটি ঘটনায় ৪২ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত শনিবার রাতে দুটি ঘটনায় ১০ কেজি এবং গতকাল রোববার বিকেলে ৩২ কেজি ওজনের ২৭০টি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ। গতকালের বারগুলো উদ্ধার করা হয় উড়োজাহাজের শৌচাগার থেকে। উদ্ধার হওয়া ৪২ কেজি সোনার দাম প্রায় ২০ কোটি ৬৬ লাখ টাকা। এই তিনটি ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরের কাস্টমস সূত্র জানায়, গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুবাই থেকে ব্যাংকক হয়ে ঢাকায় অবতরণ করে। ওই উড়োজাহাজের শৌচাগারের কমোডের ভেতর থেকে ৩২ কেজি সোনা উদ্ধার করা হয়।