১৪ চালকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ও এর উপকণ্ঠ সাভারে গতকাল বৃহস্পতিবার লাইসেন্স না থাকায় বাস, মিনিবাস ও ট্রাকের ১৪ জন চালককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন জামাল, শামীম হোসেন, আল-আমিন, জুয়েল, সজীব মিয়া, আবদুল খালেক, ইউসুফ পন্ডিত, ফরিদ আলী, আরিফ, তাওহীদ, ফিরোজ, আল আমিন, রিয়াজ ও ফিরোজ। বিআরটিএ সূত্র বলেছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও সাভার থানার কাছে বিআরটিএর তিনটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।