১৪ চিনি ব্যবসায়ীকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি মজুদের অভিযোগে দায়ের করা দুই মামলায় ১৪ চিনি ব্যবসায়ীকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ জন চিনি ব্যবসায়ীর জামিনের বিরুদ্ধে সরকারের আবেদনটি নিষ্পত্তি করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ সময় পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে বলা হয়েছে। গত বছরের ১ অক্টোবর চিনি মজুদের অভিযোগে যশোর জেলা বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান ১৪ চিনি আমদানিকারক ও ব্যবসায়ীর বিরুদ্ধে অভয়নগর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করেন। মামলার আসামিরা হলেন আব্দুল ওহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান ওরফে বাবু, সফিয়ার রহমান, আব্দুল ওয়াদুদ, মধুসূদন সাহা, চিত্তরঞ্জন কুন্ডু, অলোক কুন্ডু, সিরাজুল ইসলাম, মো. আমিন, রাজু আহমেদ ও সরোয়ার হোসেন। মধুসূদন সাহা দুই মামলারই আসামি।