প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. ফকরুল ইসলামের সরকারি গাড়িতে হামলা-ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার নেত্রকোনার বিচারিক হাকিম আবদুল কুদ্দুছসহ ১৪ জনের জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ২৩ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদী হয়ে নাজিরপুর ইউপির চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে মামলা করেন।