১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার কচুয়াডাঙ্গা গ্রামের গৃহবধূ রুমি বেগম হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করা হয়েছে। গতকাল রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম কালিয়া আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কচুয়াডাঙ্গা গ্রামের বাবুল শেখের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের হিরু শেখের বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৩১ মার্চ রাতে হিরু শেখের নেতৃত্বে ১৫-১৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাবুল শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় হিরু শেখের লোকজন বাবুল শেখকে কুপিয়ে হত্যার চেষ্টা করলে বাবুল শেখের স্ত্রী রুমি বেগম প্রতিহত করতে যান। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বাবুল শেখ বাদী হয়ে ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।