১৪ জুয়াড়ি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুয়ার আসনে অভিযান চালিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তিন কারারক্ষীসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের ডিঙা ডোবা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁদের আদালতে তোলা হলে বিষয়টি জানাজানি হয়। গ্রেপ্তারকৃত তিন কারারক্ষী হলেন মানিক হোসেন, হাবিব আহমেদ ও মিল্টন হোসেন। জুয়ার আসরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া জোনের সহকারী কমিশনার সাব্বির আহমেদ সরফরাজ। তিনি বলেন, ডিঙা ডোবা এলাকায় মাঠের ভেতর একটি ঘর বানিয়ে সেখানে জুয়ার আসর বসত। এ নিয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী