১৪ জেলের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীর মোহনপুর-এখলাসপুর সীমানা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে ১৪ জেলেকে আটক করা হয়েছে। সরকারি নিষেধ উপেক্ষা করে মা ইলিশ ধরায় পুলিশ তাদের আটক করে। উপজেলা মত্স্য কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৭৪ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম মনিরুজ্জামান।  মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি