১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় প্রতীক নিয়ে ১৪ ডিসেম্বরের আগে পৌরসভা নির্বাচনের প্রচার চালাতে পারবেন না কোনো প্রার্থী। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেছেন।
গতকাল সচিব বলেন, ১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচার শুরু করা যাবে না। সবাইকে সমান সুযোগ দিতে এবং কেউ যাতে বৈষম্যের শিকার না হন, সে জন্য কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।