প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত পূর্বনির্ধারিত সরকারি ছুটি থাকায় ১৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত সময়ে ট্রেনে ভ্রমণের অগ্রিম টিকিট ১০ দিন আগে থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ব্যক্তিবিশেষ বা কোনো প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় এ সময়ে ট্রেনের আসন সংরক্ষিত করে রাখা যাবে না। ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তে যাওয়া ও আসার জন্য ১৪ থেকে ১৭ মার্চের সব ধরনের টিকিট সংশ্লিষ্ট কাউন্টার থেকে ১০ দিন আগেই সংগ্রহ করতে হবে। অন্য সময়ের টিকিট স্বাভাবিক নিয়মেই বিক্রি করা হবে।