১৪ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, সবার সম-অধিকার, ধর্মীয় উপাসনালয় রক্ষাসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি পার্টি। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দলের চট্টগ্রাম জেলা এবং নগর সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন নেপাল দাশগুপ্ত। অতিথি ছিলেন দলের উপদেষ্টামণ্ডলীর সভাপতি বি বি চৌধুরী, সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জয়ন্ত কুমার সেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন শচীন্দ্র লাল দে, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ প্রবীর মিত্র, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা ছন্দা বিশ্বাস ও হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব গোবিন্দ প্রামাণিক। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন বিপুল বরণ লোধ।