১৪ দল ও সিপিবির গণমিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার রাজধানীকে মিছিলের নগরে পরিণত করতে চায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) মুক্তিযুদ্ধের পক্ষের কয়েকটি দলও আজ গণমিছিল করবে।যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে জনমত সংগঠন, বিচার কার্যক্রম ত্বরান্বিত করা ও তাদের রক্ষার চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলের আয়োজন করা হয়েছে।১৮ ডিসেম্বর বিরোধী দল বিএনপি মুক্তিযোদ্ধা সমাবেশের কর্মসূচি দিয়ে রাজধানীতে সহিংসতার পরিপ্রেক্ষিতে ১৪ দল এ কর্মসূচি ঘোষণা করে। গণমিছিল বেলা আড়াইটার দিকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও থানা থেকে যাত্রা শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে এসে সমবেত হবে। আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষপর্যায়ের নেতারা এ সময় বক্তব্য দেবেন। সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।একইভাবে সিপিবির নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ড থেকে এসে মৎস্য ভবনের সামনে একত্র হবেন। এরপর সেখান থেকে শিখা চিরন্তন অভিমুখে মিছিল আসবে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তা শেষ হবে। পঙ্কজ ভট্টাচার্যের নেতৃত্বাধীন গণঐক্যও অনুরূপ কর্মসূচি পালন করবে।আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গণমিছিলকে সফল করতে দলের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ সরকার শুরু করেছে। একটি বিশেষ মহল সেই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র মোকাবিলা করবে।