১৪ দলের অংশগ্রহণ রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ১৪ দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার দলটির কেন্দ্রীয় কমিটির সভায় এই প্রস্তাব করা হয়।ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় বলা হয়েছে, বিরোধী দল হরতাল, সংসদ বর্জন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের প্রতিরোধ করার জন্য ১৪ দলের পাশাপাশি বাম প্রগতিশীল শক্তিকে ১৪ দলের সঙ্গে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-সংকট, সন্ত্রাস, টেন্ডারবাজি ও দুর্নীতিকে জিইয়ে রেখে ১৪ দলের উদ্দেশ্য পূরণ হবে না। বরং এসব সংকট সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, যা বিরোধী দলের নেতিবাচক কর্মকাণ্ডকে সহায়তা করছে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সরকারি হিসাব অনুযায়ী আমনের বাম্পার ফলন হলেও চালের দাম বেড়েই চলছে। সরকারের ওএমএস এবং ফেয়ার প্রাইস কার্ডে চাল বিতরণ কর্মসূচি বাজারে কোনো ইতিবাচক প্রভাব রাখতে পারেনি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিমল বিশ্বাস, সাংসদ ফজলে হোসেন বাদশা, সুশান্ত দাস, ইকবাল কবীর প্রমুখ বক্তব্য দেন।