১৪ দলের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার সন্ধ্যা ছয়টায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

১৪ দলের নেতারা বলছেন, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি।তবে বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৪-দলীয় জোটের করণীয় ও কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।