১৪ দলের বিক্ষোভ কর্মসূচি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশে আজ রোববার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াত-শিবিরের তাণ্ডব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকায় ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের পূর্ব পাশে, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও ডেমরার মৃধাবাড়ি মাঠে বেলা তিনটায় পৃথক তিনটি সমাবেশ অনুষ্ঠিত হবে।