১৪ দলের লক্ষ্য বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে দেশে বিপর্যয় নেমে আসবে। এ জন্য ১৪ দলের লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন গতকাল শনিবার বাংলাদেশ যুব মৈত্রীর ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনে এ কথা বলেন।রাজধানীর তোপখানা রোডের রাসেল মঞ্চ চত্বরে আয়োজিত সম্মেলনে রাশেদ খান মেনন ছিলেন প্রধান অতিথি।মেনন তাঁর বক্তৃতায় বলেন, ‘আমার কাছে যখন মন্ত্রী হওয়ার আহ্বান এল, তখন আমি মন্ত্রী না হলেও এটি বলেছি, যেসব দাবির ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল, সেগুলো বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কারণ, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে কেবল এই দেশে নয়, এই অঞ্চলে বিপর্যয় নামবে।’ ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, দেশের জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসন দেখেছে। তারেক রহমান কীভাবে দেশের যুবসমাজকে দুর্বৃত্তায়ন ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছেন, সেটিও মানুষ দেখেছে। এসবের বিরুদ্ধেই ২০০৮ সালের নির্বাচনে মানুষ রায় দিয়েছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে হবে।বিশেষ অতিথি রাজশাহীর সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, যে ২৩ দফার ভিত্তিতে ১৪ দল এক হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করতে হবে।... তারা চার দলের জায়গায় ১৮ দল গঠন করেছে। প্রগতিশীল সব শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে।সম্মেলনে সভাপতিত্ব করেন যুব মৈত্রীর ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সুখেন সূত্রধর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা রাগিব আহসান, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর, সহসভাপতি এম এ সাঈদ প্রমুখ।