১৪ দিন ধরে মা শিশুসন্তানসহ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দিন ধরে মিরপুর থেকে দিলারা পারভীন নামের এক নারী তাঁর তিন বছরের শিশুসন্তানসহ নিখোঁজ। এ ব্যাপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়েছে, শিশুসন্তান দিদার বিন জামালসহ দিলারা পারভীন তাঁর স্বামী জামাল হোসেনের সঙ্গে মিরপুর ১০ নম্বর সেকশনের সি ব্লকের ২২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় থাকতেন। ৬ জানুয়ারি দিলারা পারভীন শিশুসন্তানকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর আর ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জামাল হোসেন প্রথম আলোকে বলেন, কর্মস্থল থেকে বাসায় ফিরে গৃহকর্মীর কাছ থেকে তিনি জানতে পারেন, সন্তানসহ তাঁর স্ত্রী বাইরে গিয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি কিছু বুঝে উঠতে পারছেন না।তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) অনিমেশ সরকার জানান, জিডি হওয়ার পর তিনি সারা দেশের থানায় বার্তা পাঠিয়েছেন। কিন্তু মা-ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। তা ছাড়া নিখোঁজ নারীর স্বামী জিডি করার পর তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করেননি।