১৪ নভেম্বর সরকারি ছুটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র আশুরা উপলক্ষে পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর সরকারি ছুটি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়। এতে বলা হয়, নির্বাহী আদেশে ১৪ নভেম্বরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। পবিত্র আশুরা উপলক্ষে আগামী ১৫ নভেম্বর শুক্রবার সরকারি ছুটি ঘোষণা করা হলো। একই সঙ্গে আদেশে আরও বলা হয়, তবে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের আইনকানুন অনুযায়ী ও জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।