১৪ নেতা-কর্মী কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার আমিরসহ ২০-দলীয় জোটের ১৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির ১১ জন এবং জামায়াতের তিনজন। গত বছরের ৫ জানুয়ারি ২০-দলীয় জোটের কালো পতাকা মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় মৌলভীবাজারের অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম বাহাউদ্দীন কাজীর আদালতে তাঁরা গতকাল সোমবার হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। ওই নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন জামায়াতের জেলা আমির আবদুল মান্নান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মামুদুর রহমান প্রমুখ।