ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৪ জন প্রার্থী পরিবর্তনসহ নতুন করে ২১ জন কাউন্সিলর পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে আদর্শ ঢাকা আন্দোলন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ ও সদস্যসচিব শওকত মাহমুদ গণমাধ্যমে সংশোধিত এই তালিকা পাঠান। তালিকায় দেখা যায়, সাতটি ওয়ার্ডে আগে কোনো প্রার্থীকে সমর্থন দেওয়া হয়নি।
আদর্শ ঢাকা আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সংশোধিত তালিকার প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছে। তালিকা অনুযায়ী, ঢাকা উত্তর সিটিতে ১ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমানের পরিবর্তে মো. কফিল উদ্দিনকে দেওয়া হয়। ৭ নম্বর ওয়ার্ডে রবিউল আউয়ালের পরিবর্তে দেলোয়ার হোসেন, ১২ নম্বর ওয়ার্ডে বাবুল আক্তারের পরিবর্তে রুনু আক্তার, ১৫ নম্বর ওয়ার্ডে মো. লিয়াকত আলীর পরিবর্তে বাবুল শিকদার, ২৫ নম্বর ওয়ার্ডে সাইফুল আলম কাজলের পরিবর্তে মুন্সি ওয়াদুদ, ২৬ নম্বর ওয়ার্ডে নবী সোলায়মান (আগে কাউকে দেওয়া হয়নি), ২৮ নম্বর ওয়ার্ডে আবদুস সাত্তারের পরিবর্তে আফতাব উদ্দিন জসীম ও ৩৫ নম্বর ওয়ার্ডে শেখ আমির হোসেন আমিরের পরিবর্তে শর্মিলা ইমামকে সমর্থন দেওয়া হয়।
ঢাকা দক্ষিণের ৭ নম্বর ওয়ার্ডে মো. শামসুল হুদার পরিবর্তে এ জি এম মোস্তফা, ১৫ নম্বর ওয়ার্ডে আবুল খায়ের (আগে খালি ছিল), ২০ নম্বর ওয়ার্ডে জাহিদ হোসেন (খালি ছিল), ২৪ নম্বর ওয়ার্ডে শফিউদ্দিন আহমেদ (খালি ছিল), ২৮ নম্বর ওয়ার্ডে উম্মে খাদিজা পারভেজের পরিবর্তে আনোয়ার পারভেজ, ৩৪ নম্বর ওয়ার্ডে মো. মামুনের পরিবর্তে হাজি আবেদ উদ্দীন আহমেদ, ৪৯ নম্বর ওয়ার্ডে খালিকুজ্জামান চৌধুরী (খালি ছিল), ৫৪ নম্বর ওয়ার্ডে মো. মোজাম্মেল হোসেন (খালি ছিল), ৫৬ নম্বর ওয়ার্ডে হাজি আবদুল বাতেনের পরিবর্তে মো. নাঈমকে সমর্থন দেওয়া হয়েছে। ৫১ নম্বর ওয়ার্ডে আগে সমর্থন দেওয়া নাজির আহমেদ মিয়াকে বাদ দিয়ে সংশোধিত তালিকায় খালি রাখা হয়েছে। এ ছাড়া উত্তর সিটির সংরক্ষিত ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডে ফারহানা ইয়াসমিনের পরিবর্তে রীনা নাসির, দক্ষিণের ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে হোসনে আরা বেগমের পরিবর্তে মমতাজ বেগমকে সমর্থন দেওয়া হয়েছে।