১৪ বছর পর নৌকায় ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৪ বছর পর নৌকা প্রতীকে ভোট দিতে পারবেন কিশোরগঞ্জের করিমগঞ্জের ভোটাররা। করিমগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী কামরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ নৌকা প্রতীকে ভোট দেন। এরপর ২০০৮ সালের নির্বাচনে এই আসনটি মহাজোটের শরিক দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। ২০১৫ সালের ৫ জানুয়ারির নির্বাচনেও জাতীয় পার্টি নির্বাচন করে। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম বলেন, ১৪ বছর পর দলীয় প্রতীক নৌকা পেয়ে নেতা-কর্মীরা দারুণ খুশি।