১৪ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার লক্ষ্মীদাড়ি সীমান্ত থেকে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা চার শিশুসহ ১৪ বাংলাদেশিকে আটক করেছে। গত বুধবার রাতে অবৈধপথে ভারত থেকে আসার সময় তাদের আটক করা হয়। এ ছাড়া গত বৃহস্পতিবার সকালে শাখরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ফরিদপুরের সোহরাব হোসেন ও ভোমরা সীমান্ত থেকে সাতক্ষীরার জহুরা খাতুনকে আটক করা হয়।