প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক সেবন, বিক্রি ও জুয়া খেলার অপরাধে গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা তাঁদের এই সাজা দেন। সোমবার গভীর রাতে দাউদকান্দি থানার পুলিশ উপজেলার গোয়ালমারী এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটক হওয়া গাজী মিয়া, আবদুর মমিন, আবদুল লতিফ, খোকন ব্যাপারী, জাকির হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলামের কাছ থেকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া জাকির হোসেনকে ছয় মাস, ইকবাল হোসেনকে এক মাস এবং তানভীর, সজীব, সাগর, সুমন, কাউছারকে সাত দিন করে কারাদণ্ড দিয়ে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।