১৪ মার্চের মহাসমাবেশ সফল করার নির্দেশ শেখ হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মার্চ অনুষ্ঠেয় ১৪ দলের মহা-সমাবেশ সফল করতে ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাদের নির্দেশ দিয়েছেন।গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সংশ্লিষ্ট সাংগঠনিক জেলাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন। গতকাল সন্ধ্যায় গণভবনে এ বৈঠক হয়। খবর বাসসের।বৈঠকে সাংগঠনিক কার্যক্রম ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন, আহমেদ হোসেন ও দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া ঢাকা শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বৈঠকে অংশ নেন।