১৪ মে সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে সিপিবি-বাসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ‘হত্যা-গুম-অপহরণ-বাণিজ্য’ রুখে দাঁড়ানোর আহ্বানে ১৪ মে দেশব্যাপী সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)৷ কেন্দ্রীয়ভাবে ওই দিন বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হবে৷
গতকাল রোববার উভয় সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আতঙ্কিত পরিস্থিতিতে জনগণকে গণপ্রতিরোধ গড়তে হবে। বিজ্ঞপ্তি৷