১৪ মে সিপিবির সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহাত্তরের চার মূলনীতি সংবিধানে সংরক্ষণের দাবিতে ১৪ মে শনিবার দেশব্যাপী সমাবেশ ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজধানী ঢাকাসহ জেলা সদরগুলোয় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশের ঘোষণা দিয়ে গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি থেকে সরে আসার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।