১৪ লাশ পৌঁছেছে গাইবান্ধায়
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১৪ জনের লাশ গাইবান্ধায় স্বজনদের কাছে পৌঁছেছে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার রামনাথেরভিটা গ্রামের মিন্টু মিয়া (১৯), ধানঘড়া এলাকার সাজেদা বেগম (২৮), আনালেরতাড়ি গ্রামের বিউটি রানী (২২), গাইবান্ধা পৌরসভার শাপলা মিল এলাকার দুলালী বেগম (৩০), সাদুল্যাপুর উপজেলার পূর্ব দামোদরপুর গ্রামের রেবা খাতুন (১৫), উত্তর জামুডাঙ্গা গ্রামের হাসিনা বেগম (১৮), উত্তর হাটবামুনী গ্রামের জামরুল মণ্ডল (২০), সুন্দরগঞ্জ উপজেলার জুলেখা বেগম (৩৫), সাঘাটা উপজেলার মেছট চরপাড়া গ্রামের মনি বেগম (২৪), ধনারুহা মুক্তিনগর গ্রামের সাহেরা খাতুন (১৭) ও বাজিতনগর গ্রামের শিপন রাশেদের (২৫) লাশ পৌঁছেছে বৃহস্পতিবার। শুক্রবার সাদুল্যাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের শেফালি খাতুন (৩২), বদলাগারি গ্রামের শান্তি বর্মণ (১৮) ও হাটবামুনি গ্রামের জামিরুল মিয়ার (২৫) লাশ বাড়িতে পৌঁছেছে।