১৪ শিবির নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে আটক ১৪ শিবির নেতা-কর্মীকে নাশকতার মামলায় গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, উপজেলার কাছেমাবাদ আলিয়া ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবনে রোববার রাত সাড়ে ৭টায় গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ হাওলাদারের সভাপতিত্বে গোপন বৈঠক চলছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এসআই ইয়াকুব হোসেন বাদী হয়ে রোববার রাতেই নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মামলা দায়ের করেন।