১৪টি উপজেলায় ১৯ মে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৯ মে ১৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।
উপজেলাগুলো হলো রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; পটুয়াখালীর রাঙ্গাবালী; রাজবাড়ীর কালুখালী; নারায়ণগঞ্জ বন্দর; গাজীপুর সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর; কুমিল্লা আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২৬ এপ্রিল। এ ছাড়া মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে ৩ মে পর্যন্ত।