প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নয়াকান্দি গ্রামে গত শনিবার সন্ধ্যায় ১৪ গ্রামের বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহম্মেদ, ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম, মতলব উত্তর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল কালাম প্রমুখ। আবুল কালাম বলেন, উপজেলার গোপালকান্দি, কলসভাঙা, দক্ষিণ গাজীপুরসহ ১৪টি গ্রামের ১৯ দশমিক ৬৯৯ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে।