১৪টি গ্রেনেড ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল বগুড়া সদর থানা চত্বর থেকে অপসারণ ও অবিস্ফোরিত ১৫৩টি ককটেল, ১৪টি গ্রেনেড (এইচইএম-৩৬), একটি ডামি মাইন ও একটি আর্টিলারি শেল ধ্বংস করেছে। বিভিন্ন সময়ে উদ্ধার করা এসব বিস্ফোরক ২০০৯ সালের ৬ জানুয়ারি থানা চত্বর থেকে নিরাপদ স্থানে নেওয়ার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণে পুলিশের দুজন সদস্য আহত হন। এ ঘটনার পর পুলিশ কর্তৃপক্ষের অনুরোধে বগুড়া সেনানিবাস থেকে একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। আইএসপিআর।